ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরি ও বিয়ের প্রলোভনে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা: উদ্ধার ৩১৭ জন, আটক ৭ শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ

ফ্ল্যাট থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যু, সাংবাদিক সৈয়দ আশফাকুল হকের জামিন

সাংবাদিক সৈয়দ আশফাকুল হক জামিন পেয়েছেন। রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বহুতল ভবনে তার ফ্ল্যাট থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়। ওই ঘটনায় করা মামলায় বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার তার জামিন আবেদন মঞ্জুর করেন।

৬ ফেব্রুয়ারি বহুতল ভবন থেকে পড়ে গৃহকর্মী প্রীতি ওঁরাও (১৫) মারা যায়। সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ভবনটির নিচ থেকে সাংবাদিক আশফাকুল হকের বাসার গৃহকর্মী প্রীতির লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর স্থানীয়রা ওই বাড়ির ফটকে জড়ো হয়ে মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ আশফাকুল হক, তার স্ত্রীসহ ওই বাসা থেকে ছয়জনকে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন প্রীতির বাবা। এরপর দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত বছরের ৬ আগস্ট একই ধরনের ঘটনা ঘটে আশফাকুল হকের বাসার। ওই সময় ৯ বছরের শিশু গৃহকর্মী ফেরদৌসি লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। ওই ঘটনায় নির্যাতনের অভিযোগ এনে আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও শিল্পী নামের আরেক নারীকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেছিলেন শিশুটির মা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরি ও বিয়ের প্রলোভনে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা: উদ্ধার ৩১৭ জন, আটক ৭

ফ্ল্যাট থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যু, সাংবাদিক সৈয়দ আশফাকুল হকের জামিন

আপডেট সময় ১২:৫১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪