ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হলো শরীয়তপুরের জাজিরাকে

শরীয়তপুরের জাজিরা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে । নতুন করে জাজিরা উপজেলায় ১৩০ টি পরিবারকে ঘর প্রদানের মধ্য দিয়ে জাজিরা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় জাজিরা উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

শরীয়তপুরের তিনটি উপজেলায় আরও ২০৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে জাজিরা উপজেলা ১৩০ টি পরিবার জমিসহ ঘর পাচ্ছেন তারা।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জানায়, ২০২০ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না বলে ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিটি জেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ খাসজমি বন্দোবস্তসহ টিনশেড সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে সারাদেশে ২ লক্ষ ৪২ হাজার ৩১১ টি ঘর উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

এ প্রকল্পের আওতায় এপর্যন্ত জাজিরা উপজেলায় ৮৩৭ টি পরিবার ভূমিসহ ঘর পেয়েছেন। এছাড়া প্রকল্পটির ৫ম পর্যায়ের ২য় ধাপে আগামীকাল জাজিরা উপজেলায় ১৩০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ ঘর প্রদান করা হবে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা জানায়, ইতোমধ্যে শরীয়তপুর জেলার ৪টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন নতুন করে জাজিরা উপজেলায় ১৩০ টি পরিবার ঘর প্রদানের মধ্য দিয়ে জাজিরা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। তবে কেউ যদি নতুন করে ঘরের আবেদন করে তা তা যাচাই বাছাই করে ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আরিফুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: ইমন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো: সোহাগ মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হলো শরীয়তপুরের জাজিরাকে

আপডেট সময় ০৯:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪