ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

বকশীগঞ্জে স্থানীয়দের সঙ্গে ৩৫ বিজিবির অধিনায়কের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • এফ এইচ ইমরুল
  • আপডেট সময় ০৮:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ৬৮২ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল হাসানুর রহমান পিএসসি।
বুধবার (২২ জানুয়ারি) বিকালে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর বিজিবি মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ধানুয়া কামালপুর বিওপির কোম্পানী কমান্ডার আনজু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ধানুয়া কামালপুর স্থল বন্দরের আমদানি-রপ্তানীকারক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল সেতু, ইমাম আবদুর রাজ্জাক, আবুল হোসেন, ফুলু মিয়া প্রমুখ।
মতিবিনিময় সভায় ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসি বলেন, দেশের প্রশ্নে বিজিবি আপসহীন। জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। তবে তিনি বাংলাদেশী নাগরিকদের শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঘাস না কাটা, ফসল বিনষ্ট না করা, ফসল কাটা এবং গবাদি পশু চড়ানো ইত্যাদি কর্মকান্ড পরিহার করা, সন্ধ্যার পর কোন অবস্থাতেই সীমান্ত এলাকায় গমন না করা, কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে গরু পারাপার না করা, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করার অনুরোধ করেন।
উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

বকশীগঞ্জে স্থানীয়দের সঙ্গে ৩৫ বিজিবির অধিনায়কের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫