ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭

বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩, চালকের দেহ থেকে মাথা আলাদা

oplus_0

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালকসহ ৩ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাসটি প্রাইভেটকারের ওপর দিয়ে চলে যায়। এতে দেহ থেকে মাথা ছিঁড়ে যায় প্রাইভেটকার চালকের।

রোববার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছাঘোনা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কর্মীরা লাশ উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতাল প্রেরণ করে।

জানা গেছে, ডুমুরিয়ার মেছাঘোনা নামক স্থানে রোববার দুপুর ২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতির বাসটি প্রাইভটকারের ওপর দিয়ে অতিক্রম করায় প্রাইভেটকারে থাকা ৩ জন ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় হাফিজুর রহমান বলেন, দুপুরে বিকট শব্দ শুনে ছুটে এসে দেখি প্রাইভেটে থাকা ৩ জনই ঘটনাস্থলে মারা গেছেন। প্রাইভেটকার চালকের মাথা ছিঁড়ে শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে পড়ে।

থানা পুলিশের এসআই নিয়াজ উদ্দিন জানান, পাটকেলঘাটা এলাকার ডা. মোহন লাল ঘোষসহ ৩ জন নিহত হয়েছেন। বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘাতক বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাসচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩, চালকের দেহ থেকে মাথা আলাদা

আপডেট সময় ১১:৩৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪