ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পিরোজপুরের স্বরূপকাঠিতে বাসচাপায় দুজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার সকালে স্বরূপকাঠি-বরিশাল সড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সাকিল (২৬) ও মো. সাইফুল (৩৭)। সাকিল উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে এবং সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীরা কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর উঠলে অপরদিক থেকে আসা শুভেচ্ছা পরিবহণ নামের দ্রুতগামী যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ দুই আরোহী গাড়ির নিচে চাপা পড়েন। এ সময় বাসটি চাপা পড়া মোটরসাইকেলসহ আরোহীদের অনেক পথ পিষে নিয়ে গেলে ঘটনাস্থলেই ওই যুবকদের মৃত্যু হয়। পুলিশ বাসের ড্রাইভারকে আটক করে বাসটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী মো. বাদশা মিয়া বলেন, মোটরসাইকেলটি ধীরগতিতে ব্রিজের ওপর উঠে। এ সময় সামনে থেকে যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। এ সময় স্থানীয়রা চিৎকার করে ড্রাইভারকে বাস থামাতে বললেও ড্রাইভার না শুনে তাদের পিসে ব্রিজের ঢাল থেকে অনেকদূর নিয়ে যায়। পরে স্থানীয়রা তড়িঘড়ি করে আহতদের উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে পাঠিয়ে দেন।

নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত ড. মো. শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।

নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো. পনির খান জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বাসটি জব্দসহ ঘাতক চালককে আটক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ১০:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪