ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

যুক্তরাজ্যে শ্রমিক সংকট, অভিবাসীদের আসার সুযোগ দেওয়ার আহ্বান

ব্রেক্সিটের পর ২০২১ সালে অভিবাসন নীতি কঠোর করে যুক্তরাজ্য। কঠোরতার কারণে এখন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোসহ বিশ্বের যেকোনো দেশ থেকে যুক্তরাজ্যে অভিবাসীদের আসার বিষয়টি কঠিন হয়ে গেছে। এর প্রভাবে যুক্তরাজ্যে তৈরি হয়েছে শ্রমিক সংকট। যুক্তরাজ্যের ব্যবসায়ীরা বলছেন, শ্রমিক সংকট কাটাতে এখন অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশে আরও বেশি সুযোগ প্রদান করা উচিত।

দেশটির বিখ্যাত কাপড়ের রিটেইল শপ নেক্সট-এর প্রধান নির্বাহী ও ব্যবসায়ী লর্ড উলফসন ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যুক্তরাজ্যে যেন আরও বেশি অভিবাসীদের আসার সুযোগ দেওয়া হয়। তার মতে, শ্রমিকের যে অভাব রয়েছে সেই সমস্যার সমাধান অভিবাসীদের আসার সুযোগ প্রদানের মাধ্যমেই সম্ভব।সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এমন আহ্বান জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিটের কঠোর সমর্থক লর্ড উলফসন বলেছেন, যুক্তরাজ্যের বর্তমান অভিবাসী নীতি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতি করছে।

তবে তিনি সঙ্গে এও বলেছেন আগে ব্রিটিশদের কাজ দিতে হবে। এজন্য যেসব প্রতিষ্ঠান অভিবাসীদের নিয়োগ দেয় তাদের ওপর কর আরোপ করার প্রস্তাব দিয়েছেন তিনি।

‘অর্থনৈতিকভাবে লাভবান অভিবাসনের জন্য আমাদের ভিন্ন পদক্ষেপ নিতে হবে, যোগ করেন তিনি।’

ব্রিটিশ এ প্রভাবশালী ব্যবসায়ী বলেছেন, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাজ্যকে কি তারা একটি মুক্ত বাণিজ্যের দেশে পরিণত করবেন নাকি অভিবাসীদের আসতে না দিয়ে যুক্তরাজ্যকে ব্রেক্সিট পরবর্তী ‘দুর্গবিহীন যুক্তরাজ্যে’ পরিণত করবেন।

নেক্সট-এর সিইইউ আরও বলেছেন তিনি ব্রেক্সিটের পক্ষে ছিলেন। কিন্তু এমন ব্রেক্সিটের জন্য তিনি বা তারা ভোট দেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে শ্রমিক সংকট, অভিবাসীদের আসার সুযোগ দেওয়ার আহ্বান

আপডেট সময় ১২:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২