ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

রাজধানীতে বস্তা বদলে সরকারি চাল বিক্রি

সরকারি চাল কালোবাজারী চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকার মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা। রোববার বাড্ডার মেরুল কাঁচাবাজার সংলগ্ন ইখতিয়ারের সেমি পাকা ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১৯ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, খাদ্য অধিদপ্তরের লোগো সংযুক্ত বস্তা থেকে খুলে নুরজাহান ব্রান্ড নামক কোম্পানির প্লাস্টিকের বস্তায় চাল ভরা হচ্ছিল। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ১২ জনকে আটক করা হয়। আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি সরকারি চাল কালোবাজারির মাধ্যমে কিনে বস্তা পরিবর্তন করে অন্য লোগো লাগিয়ে বাজারে বিক্রি করে আসছিল বলেও জানা গেছে।

গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঘটনাস্থলে কিছু ব্যক্তি সরকারি চালের বস্তা পরিবর্তন করে ব্যক্তি মালিকানাধীন লোগোযুক্ত বস্তা ভর্তি করে কালোবাজারির মাধ্যমে বিক্রির প্রক্রিয়া করছে। পরে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তাগুলো খুলে সেখানে থাকা চাল নুরজাহান ব্রান্ড নামক কোম্পানির প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে বাজারজাতের প্রক্রিয়াকরণ করা হচ্ছিল। এ সময় ১৮ হাজার ৯৮০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। যার মধ্যে সরকারি খাদ্য অধিদপ্তরের লোগো যুক্ত ৩০ কেজি ওজনের বস্তা ৯৬টি, সরকারি বস্তা পরিবর্তনকৃত নুরজাহান ব্রান্ডের বস্তায় ৫০ কেজি ওজনের চালের বস্তা ৩০৬টি এবং অভিযানস্থলের ঘরের মেঝেতে খোলা অবস্থায় প্রায় ৮০০ কেজি চাল পাওয়া যায়। এ ঘটনার হোতা আমিনুল ইসলামের ম্যানেজারসহ মোট ১০ জনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

রাজধানীতে বস্তা বদলে সরকারি চাল বিক্রি

আপডেট সময় ১২:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪