ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

জুলফিকার আলী ভুট্টোর সুষ্ঠু বিচার হয়নি: পাকিস্তান সুপ্রিমকোর্ট

আদালতে সুষ্ঠু বিচার পাননি পাকিস্তানে জেনারেল জিয়া-উল-হকের সামরিক শাসনামলে ১৯৭৯ সালে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো। বুধবার এমন পর্যবেক্ষণ জারি করেছেন পাকিস্তান সুপ্রিমকোর্ট। খবর জিইও নিউজ।

লিখিত পর্যবেক্ষণে পাকিস্তানের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, লাহোর হাইকোর্ট ও পাকিস্তান সুপ্রিমকোর্টে ভুট্টোর বিচার প্রক্রিয়ায় সুষ্ঠু বিচার পাওয়ার মৌলিক অধিকারের শর্তগুলো পূরণ হয়নি। এছাড়া এ বিচারে পাকিস্তান সংবিধানের ৪ ও ৯ নম্বর অনুচ্ছেদে বিবৃত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসাসহ ৯ বিচারকের বেঞ্চে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের শুনানি অনুষ্ঠিত হয়। এ বেঞ্চে আরও ছিলেন- বিচারপতি সরদার তারিক মাসুদ, বিচারপতি সৈয়দ মনসুর আলি শাহ, বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি, বিচারপতি আমিন-উদ-দীন খান, বিচারপতি জামাল খান মন্দোখেল, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার, বিচারপতি সৈয়দ হাসান আজহার রিজভি এবং বিচারপতি মুসাররাত হিলালি।

আদালতে সংখ্যাগরিষ্ঠ বিচারকদের মতামত তুলে ধরে ইসা বলেন, ‘অতীতের ভুল স্বীকার করা ছাড়া বিচার বিভাগ এগিয়ে যেতে পারে না। আর বিচার বিভাগে অবশ্যই অভ্যন্তরীণ জবাবদিহিতা থাকা উচিত। ‘

পিপিপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ রেজা কাসুরিকে গুপ্তহত্যার নির্দেশ দেওয়ার মামলায় ১৯৭৮ সালের ১৮ মার্চ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ভুট্টোকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন লাহোর হাইকোর্ট।

পরবর্তী সময়ে ১৯৭৯ সালের ৬ ফেব্রুয়ারি সেই রায় বহাল রাখেন পাকিস্তান সুপ্রিমকোর্ট। সেই বছরই ৪ এপ্রিল ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এর আগে ২০০৮ থেকে ২০১৩ মেয়াদে পিপিপি নেতৃত্বাধীন সরকারের সময় সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সুপ্রিমকোর্টে একটি আবেদনের মাধ্যমে ভুট্টোর রায়ের বিষয়ে পর্যবেক্ষণের অনুরোধ জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই বুধবার এমন পর্যবেক্ষণ জারি করেছেন সর্বোচ্চ আদালত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

জুলফিকার আলী ভুট্টোর সুষ্ঠু বিচার হয়নি: পাকিস্তান সুপ্রিমকোর্ট

আপডেট সময় ০৫:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪