ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

শাহবাজের প্রধানমন্ত্রী পদ প্রার্থিতায় যে আপত্তি তুললেন পিটিআই প্রার্থী

আজ পাকিস্তানের জাতীয় পরিষদে অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নির্বাচন। এই নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএলএম-এন) দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ। অন্যদিকে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) থেকে প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ওমর আইয়ুব খান।

তবে প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী পদ প্রার্থিতা নিয়ে আপত্তি তুলেছেন ওমর আইয়ুব খান।

এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, শাহবাজ শরিফ পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের একদিন পর অর্থ্যাৎ ৯ ফেব্রুয়ারি ফরম-৪৭ কারচুপির মাধ্যমে আসনটি অধিগ্রহণ করেছেন।

ওমর আইয়ুব খান আরও বলেন, ফরম-৪৫ অনুযায়ী তিনি (শাহবাজ) নির্বাচনি এলাকায় হেরেছিলেন। তাই ‘ভুলভাবে’ পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। ‘এই বিবেচনায় তিনি প্রধানমন্ত্রীর পদের প্রার্থী হতে পারবেন না’ বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ওমর আইয়ুব খান।

তবে এ ব্যাপারে পিএমএল-এন বা শাহবাজ শরিফের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

শাহবাজের প্রধানমন্ত্রী পদ প্রার্থিতায় যে আপত্তি তুললেন পিটিআই প্রার্থী

আপডেট সময় ১২:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪