সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

৭ জানুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও বলেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাজনৈতিক বিরোধীদলীয় কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার ও নির্বাচনের দিনে অনিয়মের বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে নির্বাচন ইস্যুতে করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

ম্যাথিউ মিলার বলেন, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন। অন্য পর্যবক্ষেকদের সঙ্গেও আমরা আমাদের মতামত শেয়ার করেছি, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনের সময় ও নির্বাচনের আগের মাসগুলোতে সহিংসতার নিন্দা জানাই আমরা। সব দলকে সহিংসতা পরিহারের আহ্বানও জানাই।

এ ছাড়া তদন্তসাপেক্ষে সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনারও তাগিদ দিয়েছেন তিনি। সব দল নির্বাচনে অংশ না নেওয়ায় যুক্তরাষ্ট্র হতাশ বলেও মন্তব্য করেন ম্যাথিউ মিলার।

এর পর অন্য এক প্রশ্নে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়— যখন আপনারা বলছেন, বাংলাদেশে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য হয়নি, তা হলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না? জবাবে ম্যাথিউ মিলার ইংরেজিতে দুটি শব্দ উচ্চারণ করেন। তা হলো— ‘নো, নো’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

৭ জানুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:৪০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪