ঢাকা ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ

বিশ্বজুড়ে মিথ্যে ছড়াচ্ছে টুইটার, কটাক্ষ বাইডেনের

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মালিকানা বদলকে কটাক্ষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই প্ল্যাটফরমটি এখন বিশ্বজুড়ে মিথ্যে ছড়াচ্ছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ইলিনয়েসের রোসেমন্ট শহরে আয়োজিত এক নির্বাচনী সভায় বাইডেন বলেন, ‘এখন আমরা সবাই দেখছি যে, ইলন মাস্ক একটি সরঞ্জাম কিনেছেন—যা বিশ্ব জুড়ে মিথ্যে ছড়াচ্ছে। আমরা সবাই এতে শঙ্কিত; কারণ আমেরিকায় এখন আর কোনো সম্পাদক নেই…কোনো সম্পাদক নেই।’

পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে সাংবাদিকদের জানান, টুইটার কেনার পর এই সামাজিক যোগাযোগমাধ্যমটিকে নতুন করে সাজানোর ব্যাপারে মাস্ক যে বক্তব্য দিয়েছেন— তাতে মার্কিন প্রেসিডেন্ট হতাশ।

গত ২৮ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণের পর ইলন মাস্ক বলেছিলেন, তিনি চিন্তা ও মতপ্রতাশের স্বাধীনতায় বিশ্বাসী ও টুইটারকে একটি সর্বজনীন প্ল্যাটফরম হিসেবে গড়ে তুলতে চান। এ সম্পর্কে এক বার্তায় বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তি বলেন, ‘আমাদের এই প্ল্যাটফরম অবশ্যই বন্ধুত্বপূর্ণ হবে এবং সবাইকে স্বাগত জানাবে। এটা এমন একটি জায়গা হবে, যেখানে প্রত্যেক ব্যবহারকারী তার নিজ নিজ পছন্দের ক্ষেত্র খুঁজে পাবেন।’

২৮ অক্টোবর মালিকানা গ্রহণের পরপরই টুইটারের শীর্ষ নির্বাহী পরাগ আগারওয়ালসহ কয়েকজন জেষ্ঠ্য কর্মকর্তাতে চাকরি থেকে অব্যাহতি দেন মাস্ক। তারপর গত ৮ দিনে কোনো পূর্বনোটিশ না দিয়ে ঢালাওভাবে কর্মী ছাঁটাই করে চলেছে টুইটার কর্তৃপক্ষ। শনিবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে টুইটারের ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

নিয়ম-কানুনের তোয়াক্কা না করে এমন ঢালও ছাঁটাইয়ের প্রতিবাদে টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাও করেছেন চাকরিচ্যুত কর্মীদের একাংশ। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ফ্রান্সিসকো ফেডারেল কোর্টে দায়ের করা হয়েছে এই মামলা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩

বিশ্বজুড়ে মিথ্যে ছড়াচ্ছে টুইটার, কটাক্ষ বাইডেনের

আপডেট সময় ১২:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২