ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির দায়ে পদাবনতি, এবার ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক আরিফুল ইসলাম জুয়েল দুই হাজার টাকা বেতনে চাকরি শুরু, ওয়াসার গাড়িচালক তাজুলের পাঁচতলা ভবনে ১৭ ফ্ল্যাট ডেঙ্গু ঠেকাতে নাগরিকদের বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ৯০ কোটি টাকার খালি চেক দেওয়ার অভিযোগে দুদকের নজরে খুলনা ওয়াসার রেজাউল ইসলাম বিমান মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী হামলার আশঙ্কায় পিছিয়ে গেল রোনালদোদের ম্যাচ শেখ হাসিনার দুপুরের খাবারের খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায় নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ খান

গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলে নিহত

গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামি বক্তা মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল।

ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা তারিক জামিল নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে তিনি লিখেছেন, আমার ছেলে তুলাম্বাতে ইন্তেকাল করেছে। তার মৃত্যুর খবর আমাদের শোকাবহ করে তুলেছে। এই পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ, আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। আসিম জামিলের জানাজা আজ ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় তুলম্বায় আমাদের নিজ গ্রাম রাইসাবাদে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৯ অক্টোবর) পাঞ্জাবের খানেওয়াল জেলার তুলাম্বা তহসিলে গুলিবিদ্ধ হন আসিম জামিল। তাকে উদ্ধার করে দ্রুত তুলাম্বা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আসিম জামিল কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জাব পুলিশ।

পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ডক্টর উসমান আনোয়ার জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। আসিম জামিলের মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য ফরেনসিক প্রমাণ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ছেলের মৃত্যুর ঘটনায় তারিক জামিল ও তার পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগের (এন) প্রধান শাহবাজ শরীফ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির দায়ে পদাবনতি, এবার ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক আরিফুল ইসলাম জুয়েল

গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলে নিহত

আপডেট সময় ১০:৫২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩