ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ সরকারের কুমিল্লায় ২৪ ঘণ্টায় আটক ১৮১, নিষিদ্ধ সংগঠনের ৩০ জন ভাগ্নেকে রূপালী ব্যাংকের শীর্ষে বসাতে চেয়ারম্যানের তৎপর, পর্দার আড়ালে প্রভাবের খেলা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি অধিনায়ক জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের ভয়াবহ বর্ণনা, ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর সাক্ষ্য বদলির পরও সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ ভাড়া এলএনজি আমদানিতে নসরুল হামিদের সিন্ডিকেট সচিবের ভুয়া ভাই সেজে লাখ লাখ টাকা হাতিয়ে স্ত্রী নিয়ে উধাও ‘দালাল মনির’ বোরহানউদ্দিনে গভীর রাতে চকলেট বোমা বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল তিনজন

সোনামসজিদ সীমান্ত থেকে ১টি বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ২ টি ম্যাগাজিন সহ মোঃ শিহাব (২০) নামে এক অস্ত্র কারবারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা।

গতকাল (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের রাস্তার উপর তল্লাশী করে তাকে গ্রেফতার করা হয়। আজ রবিবার সকালে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন, ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায় উক্ত স্থান দিয়ে অস্ত্র চোরাচালানের সম্ভাবনা রয়েছে এ পরিপেক্ষিতে সেখানে যানবাহন তল্লাশীর কার্যক্রম শুরু করে একপর্যায়ে অন্যান্য যাত্রীসহ ভ্যান গাড়িতে থাকা এক যুবক হাতে ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তার ব্যাগ তল্লাশি করে বই এর ভিতরে অভিনব কায়দায় (বহনকৃত) অস্ত্রসহ তাকে আটক করা হয়।

এ সময় তিনি বলেন, গত ৭ মাসে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ০৮ জন আসামীসহ ১১টি দেশী বিদেশী পিস্তল, ৪৫ রাউন্ড গুলি এবং ১৫ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ সরকারের

সোনামসজিদ সীমান্ত থেকে ১টি বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১

আপডেট সময় ০৭:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩