ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদলির পরও সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ ভাড়া এলএনজি আমদানিতে নসরুল হামিদের সিন্ডিকেট সচিবের ভুয়া ভাই সেজে লাখ লাখ টাকা হাতিয়ে স্ত্রী নিয়ে উধাও ‘দালাল মনির’ বোরহানউদ্দিনে গভীর রাতে চকলেট বোমা বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল তিনজন হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে তিন নির্বাহী পদ কুক্ষিগত করে বেপরোয়া ডিপিডিসির রবিউল সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অনুচিত ও অন্যায়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ চতুর্থ সভা তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী চকরিয়ায় ওসি আরিফুর রহমানের ঘুষ ও মামলা বাণিজ্য, সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আস্থাভাজনকে ঘিরে নানা প্রশ্ন

বদলির পরও সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ ভাড়া

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে বাড়িভাড়া দিতে হবে। বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী, বদলির পর সাধারণত দুই মাসের মধ্যে সরকারি বাসার দখল ছাড়তে হবে। তবে সন্তানের লেখাপড়ার বিষয় বিবেচনায় সরকারের ইচ্ছাধীন ক্ষমতাবলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বরাদ্দ বহাল রাখা যেতে পারে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে সতর্ক করে সম্প্রতি একটি চিঠি দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর।

গত ১৯ নভেম্বর সব সিনিয়র সচিব ও সচিব, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরের প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে এ বিষয়ে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বাসা বরাদ্দ পেয়ে থাকেন। পরবর্তী সময়ে দাপ্তরিক প্রয়োজনে তাঁদের অনেককে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের বাইরে বদলি করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে বদলির তথ্য পরিদপ্তরে পাঠানো হয় না। আবার কেউ কেউ বদলির পর বিধি অনুযায়ী নির্ধারিত সময় পার হলেও সরকারি বাসা দখলে রাখেন, যা বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।

চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সিটি করপোরেশনের বাইরে বদলি হওয়ার পরও অননুমোদিতভাবে সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে বাড়িভাড়া প্রযোজ্য হয়। অনেক কর্মকর্তা-কর্মচারী দাবি করেন, দ্বিগুণ হারে বাড়িভাড়া আদায়ের বিষয়টি তাঁদের জানা ছিল না। এ কারণে অননুমোদিতভাবে বসবাসের জন্য ধার্য করা দ্বিগুণ ভাড়া মওকুফের আবেদন করেন তাঁরা।

তবে সরকারি আবাসন পরিদপ্তর জানায়, বিধি অনুযায়ী অননুমোদিত অবস্থানের কারণে দ্বিগুণ হারে বাড়িভাড়া হিসেবে প্রাপ্য সরকারি অর্থ মওকুফ করার এখতিয়ার পরিদপ্তরের নেই।

বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর ১৫(২) উপবিধিতে বলা হয়েছে, বরাদ্দপ্রাপ্ত সরকারি কর্মচারী চাকরি থেকে বরখাস্ত, অপসারিত, চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ, পদত্যাগ, বদলি, বিদেশে প্রেষণে নিয়োগ অথবা অবসর গ্রহণের দুই মাসের মধ্যে সরকারি বাসার দখল ছাড়তে হবে।

একই বিধিমালার ১৫(৩) উপবিধিতে বলা হয়েছে, উপবিধি-২-এ যা-ই থাকুক না কেন, বরাদ্দপ্রাপ্ত কর্মচারীর বরখাস্ত, অপসারণ, পদত্যাগ, অবসর গ্রহণ বা বদলির ক্ষেত্রে সন্তানের লেখাপড়ার কারণে বরাদ্দ বহাল রাখা একান্ত আবশ্যক হলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বরাদ্দ বহাল রাখার বিষয়টি সরকারের ইচ্ছাধীন থাকবে।

এ ছাড়া বিধিমালার ১৯(২) উপবিধিতে বলা হয়েছে, অননুমোদিত দখলের জন্য জাতীয় বেতন স্কেল অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীর প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে অননুমোদিত দখলে থাকা বাসার ভাড়া ধার্য করতে হবে।

চিঠিতে বলা হয়, উদ্ভূত জটিলতা নিরসনের লক্ষ্যে উল্লিখিত বিধিগুলো যথাযথভাবে অনুসরণ করে সময়মতো ব্যবস্থা গ্রহণ এবং অধীনস্থদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বদলির পরও সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ ভাড়া

বদলির পরও সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ ভাড়া

আপডেট সময় ০২:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬