ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মানবতাবিরোধী অপরাধ: শামসুলের চূড়ান্ত রায় ৭ নভেম্বর

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে জামালপুরের শামসুল হকের (বদর ভাই) আপিলের ওপর শুনানি শেষ হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ রায়ের জন্য ৭ নভেম্বর দিন ঠিক করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। শামসুল হকের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও এহসান এ সিদ্দিক।

এর আগে ১২ জুলাই তার আপিলের ওপর শুনানি শুরু হয়েছিল।

এ মামলায় ২০১৬ সালের ১৮ জুলাই রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পরে আইনানুসারে এক মাসের মধ্যে আপিল করেন শামসুল হক।

আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও মরদেহ গুমের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এসব অভিযোগের মধ্যে ১ ও ৫ নম্বর বাদে বাকি তিনটি প্রমাণিত হওয়ায় এ সাজা দেন ট্রাইব্যুনাল।
আসামিদের মধ্যে আশরাফ হোসেন, আব্দুল মান্নান ও আব্দুল বারী ২ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড ছাড়া অন্য দুই অভিযোগে (৩ ও ৪ নম্বর) দুইবার করে আমৃত্যু কারাদণ্ড পান। শরীফ হোসেন তিনটি অভিযোগে এবং মো. আবুল হাশেম, শামসুল হক ও এস এম ইউসুফ আলী একটিতে (তিন নম্বর) এবং মো. হারুন একটিতে (দুই নম্বর) আমৃত্যু কারাদণ্ড পায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মানবতাবিরোধী অপরাধ: শামসুলের চূড়ান্ত রায় ৭ নভেম্বর

আপডেট সময় ০৪:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩