ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর

পশুর নদীতে ৮০০ টন ক্লিংকার নিয়ে জাহাজ ডুবি

বাগেরহাট: বাগেরহাটের মোংলা পশুর নদীতে ৮০০ মেট্রিকটন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) বোঝাই এমভি আনমনা-২ নামক একটি লাইটার ডুবে গেছে।

রোববার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ডুবোচরে আটকা পড়ে লাইটারটি কাত হয়ে এতে পানি ঢুকে ডুবে যায়।

এসময় লাইটারে থাকা ১০ কর্মচারী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।
লাইটার জাহাজটির মাস্টার এনায়েত হোসেন বলেন, বন্দরের ৪ নম্বর বয়ায় অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী মার্চেন্ট শিপ ‘এমভি জাহান ব্রাদার্স’ থেকে সাড়ে ৮০০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করে খুলনার রূপসা নদীর পাড়ে সুনসিং কোম্পানির ‘সেভেন রিংকস’ সিমেন্ট ফ্যাক্টরিতে রওনা হওয়ার সময় জাহাজটি টার্নিং করতে গেলে তলা ফেটে ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর ২৬ হাজার ৫০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে বন্দরের ৪ নম্বর বয়ায় নোঙর করে মার্চেন্ট শিপ জাহান ব্রাদার্স। রোববার ওই জাহাজ থেকে এমভি আনমনা-২ নামে একটি কার্গো জাহাজ সাড়ে ৮০০ মেট্রিকটন ক্লিংকার বোঝাই করে। রাতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বন্দরের মুরিং বোট এমভি হিরা।

দুর্ঘটনার পরে বন্দরে নৌ-চ্যানেল নিরাপদ রয়েছে বলেও জানায় হারবার বিভাগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

পশুর নদীতে ৮০০ টন ক্লিংকার নিয়ে জাহাজ ডুবি

আপডেট সময় ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩