ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের ৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। উপপরিদর্শক (এসআই) মাহতাব হোসাইনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মান্নান মাস্টারের বাড়িসংলগ্ন জসিম উদ্দিনের বসতঘরের ডাইনিং টেবিলের নিচ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জসিম উদ্দিনকে (৩৩) গ্রেপ্তার করা হয়। তিনি বাগড়া গ্রামের আলী আকবরের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার পৃথক আরেকটি অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর আল আহসান ও শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণপাড়ার নাইঘর নোয়াপাড়া গ্রামের সজীব (২৫), সদর ইউনিয়নের নাইঘর এলাকার রিয়াদ হাসান (৩০) এবং কুমিল্লা কোতোয়ালি থানার বল্লভপুর গ্রামের ইকবাল হোসেন (২৩)।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৮:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬