ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের ৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ

তফসিল ঘোষণার পর পুরনো মামলায় গ্রেফতার নয়: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর যেন পুরনো মামলায় গ্রেফতার করা না হয়। এমনটাই বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

রবিবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়। কারও বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স থাকলে নির্বাচনের আগে গ্রেপ্তার করুন। তফসিল ঘোষণার পর যেন গ্রেফতার করা না হয়।”

এ সময় তিনি বলেন, “পুলিশ ও জেলা প্রশাসকরা নির্বাচনে আমাদের কথামতো কাজ করবেন।”

ইসি আলমগীর আরও বলেন, “সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে। সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। এ ছাড়া সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে আমরা কোনো হস্তক্ষেপ করব না।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। সেই হিসেবে নির্বাচনের আর আড়াই মাস বাকি রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

তফসিল ঘোষণার পর পুরনো মামলায় গ্রেফতার নয়: ইসি

আপডেট সময় ০৮:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩