ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ

ফ্যামিলি কার্ডে টিসিবির ৫ পণ্য বিক্রি শুরু রোববার

ঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী রোববার থেকে সারা দেশে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল, চিনি ও পেঁয়াজ বিক্রি শুরু করবে। অক্টোবর মাসের জন্য দেশব্যাপী ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে পণ্যগুলো বিক্রি করা হবে।

ওই দিন সকাল ১০টায় ধানমন্ডি লেক, ডিঙ্গি, রোড নং ৮/এ (কাউন্সিলর কার্যালয়ের সামনে) এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের কাছে চালসহ টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। ১৫ অক্টোবর থেকে সারা দেশে শুরু হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে চিনি, তেল, চাল, ডাল, পেঁয়াজ ভর্তুকি মূল্যে কিনতে পারবেন।

এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনায় হবে। সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ দফায় কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ ৫ কেজি চাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, চাল প্রতি কেজি ৩০ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই

ফ্যামিলি কার্ডে টিসিবির ৫ পণ্য বিক্রি শুরু রোববার

আপডেট সময় ০৬:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩