ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

‘দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলে বিচারপতি শপথ ভঙ্গ করেছেন

ঢাকা: ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’— এমন মন্তব্য করে হাইকোর্ট বিভাগের বিচারপতি শপথ ভঙ্গ করেছেন বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

মঙ্গলবার (১০ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেছেন তিনি।

এর আগে সকালে মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের দণ্ডের বিরুদ্ধে করা আপিলের গ্রহণযোগ্যতা-বিষয়ক শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চ ওই মন্তব্য করেন।

আদালতে আদিলুর ও নাসিরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, রুহুল আমিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

ক্রম অনুসারে মামলাটি শুনানির জন্য উঠলে আইনজীবী এ জে মোহাম্মদ আলী ডায়াসের সামনে যান। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম বলেন, আমাদেরও বক্তব্য আছে।

এ সময় আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, তাদের (আপিলকারীদের) আইনজীবীদের আগে বলতে দিন। আপনি আগেই লাফ দিয়ে উঠছেন কেন?…দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদিলুর ও নাসিরের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে তাদের জরিমানা স্থগিত ও জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এ বিষয়ে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল বলেন, গণমাধ্যমের অনলাইন সংস্করণে বিষয়টি দেখে সংশ্লিষ্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞেস করলাম। তিনি উত্তরে বলেছেন, মাননীয় আদালত এ কথা বলেছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমি অত্যন্ত দুঃখিত, ভারাক্রান্ত, মর্মাহত এই কথা শোনার পরে। একজন বিচারক এ ধরনের মন্তব্য করতে পারেন কি না? তিনি সংবিধান সংরক্ষণের জন্য শপথ নেন। তাঁর এ ধরনের অসাংবিধানিক কথা বলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে তিনি তার শপথ ভঙ্গ করেছেন। আমার সাথে আমার কর্তৃপক্ষের আলাপ হয়েছে। পত্রিকার কপিসহ আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে দিয়ে এসেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

‘দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলে বিচারপতি শপথ ভঙ্গ করেছেন

আপডেট সময় ১১:২৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩