ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

লিবিয়ায় আটক ২২ যুবককে দেশে ফেরানোর আকুতি স্বজনদের

ঢাকা: অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক ২২ বাংলাদেশি যুবককে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

সোমবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা বাংলাদেশ সরকারের প্রতি এ আকুতি জানান।

মানববন্ধনের মূল আয়োজক মাসুদ মোল্লা বলেন, আমার ছেলে জাহিদকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে কুমিল্লার দালাল জুয়েল ৬ লাখ টাকা নিয়েছিলেন। আমার ছেলের মতো এরকম আরও ২০-২১ জনের কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। কিন্তু অবৈধভাবে ইতালি যাওয়ার পথে তারা লিবিয়ায় আটকে পড়ে এবং সবাইকে সেখানকার জেলে পাঠানো হয়েছে। এ খবর শোনার পর থেকে আমরা দালালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তার কোনো পাত্তা পাইনি।

তিনি আরও বলেন, সন্তানদের ছাড়া আমরা অত্যন্ত দুঃখ-কষ্টে দিন কাটাচ্ছি। তারা কীভাবে আছে, কী খাচ্ছে— তা আমাদের কারো জানা নেই। সন্তানদের চিন্তায় আমাদের অনেকেই মৃত্যুশয্যায় চলে গেছেন। তাই আমাদের আবেদন, বাংলাদেশ সরকার যেন দ্রুত তাদের দেশে আনার উদ্যোগ নেয়।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদনপত্র পাঠানো হয়েছে বলে মানববন্ধন থেকে জানানো হয়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিপা আক্তার, শাহআলম ফকির, সেলিমা বেগম, ইমারত প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

লিবিয়ায় আটক ২২ যুবককে দেশে ফেরানোর আকুতি স্বজনদের

আপডেট সময় ০৪:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩