ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

বিশ্বের অন্যতম এভিয়েশন হাবে হবে বাংলাদেশ: প্রতিমন্ত্রী

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, আজ আমাদের অর্জনের খাতায় যুক্ত হলো হযরত শাহজালালের তৃতীয় টার্মিনাল। উন্নয়ন ও সমৃদ্ধির মধ্যে দিয়ে দেশের আকাশ পথের পরিধি বাড়ছে।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল তারই বাস্তব প্রতিচ্ছবি। আমাদের লক্ষ্য বাংলাদেশকে বিশ্বের অন্যতম এভিয়েশন হাবে পরিণত করা।
শনিবার (০৭ অক্টোবর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের এভিয়েশন সেক্টরে আজ অত্যন্ত আনন্দের দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন বাংলাদেশের জাগরণের অনুপ্রেরণার উৎস। তারই কন্যার হাতে আজ সে উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে৷

প্রতিমন্ত্রী বলেন, নির্মাণ কাজ এগিয়ে নেওয়া এত সহজ ছিল না৷ কাজ শুরুর কিছুদিন পর ভয়াবহ করোনায় সব বন্ধ হয়ে যায়। কিন্তু, এই টার্মিনাল নির্মাণের কাজ বন্ধ হয়নি। এর মাধ্যমে বছরে ১২ মিলিয়ন যাত্রী ও পরে ১৪ মিলিয়ন যাত্রী চলাচল করতে পারবেন৷ এই এলাকায় সরকারের পরিকল্পনাধীন বিমানবন্দর সম্প্রসারণের আওতায় টানেল নির্মাণ করা হচ্ছে। দেশের ব্যবসা, বাণিজ্য ও উন্নয়ন ও যাত্রী পরিবহনে এই বিমানবন্দর ভূমিকা রাখবে৷

দেশের প্রতিটি খাত উন্নয়নে বদলে গেছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের গর্বিত অংশীদার দেশের এভিয়েশন খাত। গত ১০ বছরে এভিয়েশন খাত অনেক এগিয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

বিশ্বের অন্যতম এভিয়েশন হাবে হবে বাংলাদেশ: প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩