ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী সার নিতে এসে দিন শেষ, রংপুরে খোলা বাজারে সার সরবরাহের দাবি মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ডিজি রেজওয়ানুর রহমানের বিরুদ্ধে লুটপাট-অনিয়মের অভিযোগ জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ! একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ

সেপ্টেম্বরে প্রায় ২০০ কোটি টাকার চোরাইপণ্য জব্দ: বিজিবি

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৯২ কোটি ৪৭ লক্ষ ৯৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান কৃত পণ্য, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিজিবি-র জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এই তথ্য জানান।

জব্দকৃত চোরাচালানের পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৩১ কেজি ১৯ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি ৭০৬ গ্রাম রূপা, ৫ লাখ ৬৯ হাজার ৪৬৮ কসমেটিক্স, ১৯ হাজার ৫৬ ইমিটেশন গহনা, ২৪ হাজার ৩১২টি শাড়ি, ১০ হাজার ৮০৬ থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১ হাজার ৭২০ ঘনফুট কাঠ, ৬ হাজার ৫৩৫ কেজি চা পাতা, ১ লাখ ১৮ হাজার ৯১০ কেজি কয়লা, ১১টি কষ্টি পাথরের মূর্তি, ৩টি ট্রাক, ৫টি পিকআপ, ৬টি প্রাইভেটকার, ৪টি চাঁন্দের গাড়ি, ৩৫টি সিএনজি/ইজিবাইক এবং ৮৭টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, বিভিন্ন প্রকার বন্দুক ৯টি, ম্যাগাজিন ৭টি এবং ২৬ রাউন্ড গুলি।

এছাড়াও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৮ লাখ ৬৯ হাজার ৫৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৯৯১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস।

৩০ কেজি ৪১৫ গ্রাম হেরোইন, ১১হাজার ৭০৬ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৮৩৯ বোতল বিদেশি মদ, ৬৪১ লিটার বাংলা মদ, ৫ হাজার ৭১৯ ক্যান বিয়ার, ১,২১২ কেজি গাঁজা, ৪,৫৩,১০৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩৫,৬৭৮টি নেশাজাতীয় ইনজেকশন, ৪,১০৭টি ইস্কাফ সিরাপ, ৩ কেজি ০৮ গ্রাম কোকেন, ২,৭৪৪ বোতল এমকেডিল/কফিডিল, ২,৮০২টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১৪,৩৩,১০৬ পিস বিভিন্ন প্রকার ঔষধ এবং ১,৪৪৮টি অন্যান্য ট্যাবলেট ।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫৬ জন চোরাচালানকারী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৯ জন বাংলাদেশি নাগরিক, ৪ জন ভারতীয় নাগরিক এবং ১৩১ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বরে প্রায় ২০০ কোটি টাকার চোরাইপণ্য জব্দ: বিজিবি

আপডেট সময় ০৫:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩