ঢাকা ১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার সহকারী তুহিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান

আওয়ামীলীগ সরকার যতদিন থাকবে উন্নয়নে ভাসবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ জনবান্ধব সরকার দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে, ভূমিহীন-গৃহহীনদের ভূমিসহ বাসগৃহ প্রদান করা হয়েছে, যা বিশ্বে বিরল। এ উন্নয়নের জন্য আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলী-লক্ষীছড়া রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, এলাকায় আগর আতর শিল্পের আধিক্য থাকায় উন্নত মানের আগর উৎপাদনের জন্য বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে আগর আতরের উৎপাদন বহুগুণে বেড়ে যাবে। জুড়ীর লাঠিটিলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সাফারি পার্ক, মাধবকুণ্ড জলপ্রপাতে কেবলকার স্থাপনের প্রকল্প অনুমোদনের পর্যায়ে রয়েছে।

বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাপিতখাই গোয়ালি রাস্তায় উরুয়া ছড়ার ওপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার সহকারী তুহিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

আওয়ামীলীগ সরকার যতদিন থাকবে উন্নয়নে ভাসবে: পরিবেশমন্ত্রী

আপডেট সময় ০৩:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩