সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে রংপুর শ্রম আদালতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আবারও মামলা

ন্যায্য মজুরি প্রদান না করা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে রংপুর শ্রম আদালতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আবারো মামলা হয়েছে।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সিনিয়র খামার ব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) মো. ফারুকুল ইসলাম বাদী হয়ে রংপুর শ্রম আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনকে আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে এডভোকেট শামিম আল মামুন জানান, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে মজুরি, গ্রাচ্যুইটি ও অর্জিত ছুটির অর্থ বাবদ বাদীর পাওনা ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা প্রদান না করা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এবং উক্ত পাওনা ও ক্ষতিপূরণের দাবিতে এই মামলা করা হয়েছে।

উল্লিখিত টাকা পাওনা থাকলেও সেটা প্রদান না করেই‌।বাদীকে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে অবসর নিতে বাধ্য করেছেন ১নং বিবাদী ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ কৃষি ফাউন্ডেশন কর্তৃপক্ষ। মামলার মাধ্যমে পাওনাসহ ক্ষতিপূরণ দাবি করেছেন বাদী ফারুকুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে রংপুর শ্রম আদালতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আবারও মামলা

আপডেট সময় ১১:০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩