সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

ফুলবাড়িয়া থানার ২ আসামি কিশোর কেন্দ্রে নেওয়ার পথে পালিয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার একটি চুরি মামলায় দুই কিশোর অপরাধীকে গাজীপুর জেলার টঙ্গি কিশোর উন্নয়ন কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে সিএনজি থেকে পালিয়েছে। এই কিশোর অপরাধীরা হলেন- আসিফ (১৭) এবং শহীদ (১৫)। তারা ত্রিশাল উপজেলার ধানীখলা ও উজান বৈলর এলাকার বাসিন্দা।

বুধবার (২৭ আগষ্ট) রাত সাড়ে ১১টার দিকে ভালুকা উপজেলার ভরাডুবা এলাকা থেকে টঙ্গি কিশোর উন্নয়ন কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তারা পালিয়ে যায়।

এ ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেপে গেলেও সোমবার (২৮ আগষ্ট) বিকাল ৫ টার দিকে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার এ.এস.আই আমিনুর হোসেন।

এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন এ.এস.আই আমিনুর হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ আগষ্ট একটি চুরির ঘটনায় কৃঞ্চবালা সাহা নামে এক ব্যক্তি বাদি হয়ে ৪ জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার গ্রেফতারকৃত আসামিরা হলেন- ইব্রাহীম (৩৭), ইউসুফ (২০), আসিফ (১৭) এবং শহীদ (১৫)।

এদের মধ্যে কিশোর অপরাধী আসিফ ও শহীদকে গত ২৭ আগষ্ট ময়মনসিংহ শিশু আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট বিচারক তাদের গাজীপুর জেলার টঙ্গি কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়।

ওই নির্দেশের প্রেক্ষিতে ফুলবাড়িয়া থানার এ.এস.আই আমিনুর হোসেন ও সঙ্গীয় কনস্টেবল মেজবাহ উদ্দিন  গতকাল ২৭ আগষ্ট দিবাগত রাতে ওই দুই কিশোর অপরাধীকে নিয়ে সিএনজি যোগে টঙ্গি কিশোর উন্নয়ন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ভালুকা উপজেলার ভরাডুবা এলাকায় পৌঁছলে রাত সাড়ে ১১টার দিকে আসামিরা চলন্ত সিএনজি থেকে লাফিয়ে পালিয়ে যায়।

তবে এ সময় আসামিদের হাতে হ্যান্ডকাপ ছিল না বলেও জানান এ.এস.আই আমিনুর হোসেন।

বিষয়টি জানতে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান খানকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

তবে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, এখন ব্যস্ত আছি। এবিষয়ে পরে কথা বলব। বলেই তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।

এ বিষয়ে জানতে ফুলবাড়িয়া থানার দায়িত্বপ্রাপ্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপারের (গফরগাঁও সার্কেল) সরকারি নাম্বারে ফোন করে সাংবাদিক পরিচয় দিলে তিনি বলেন, নেট সমস্যা কথা বুঝা যাচ্ছে না।’

তবে এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি এই প্রতিবেদকের কল রিসিভ করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ফুলবাড়িয়া থানার ২ আসামি কিশোর কেন্দ্রে নেওয়ার পথে পালিয়েছে

আপডেট সময় ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩