ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুড়ায় পাউবোর ভুয়া প্রকল্পে ২১ কোটি টাকা আত্মসাৎ, অনুসন্ধানে দুদক প্রধানমন্ত্রীর আগ্রহের ট্রাফিক সিগন্যাল প্রকল্প আ.লীগ নেতাদের হাতে চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা

শুরুতেই তাসকিনের আঘাত

শুরুর ওভারে উইকেট শিকারকে তাসকিন আহমেদ যেন অভ্যাসই বানিয়ে ফেলছেন! নেদারল্যান্ডস ম্যাচে শুরুর ওভারে নিয়েছিলেন জোড়া উইকেট, সফলতা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ম্যাচেও। আজ জিম্বাবুয়েকেও শুরুর ওভারে ধাক্কাটা দিলেন তিনি।

তাসকিনের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন তিনি। কভার অঞ্চল দিয়ে তাকে সীমানাছাড়া করেছিলেন ওয়েসলি মাধেভেরে।

যার ফলে টানা তৃতীয় ম্যাচে ইনিংসের প্রথম ওভারে উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বিক্রমজিত সিং আর বাস ডি লিডের উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে নিয়েছিলেন টেম্বা বাভুমার উইকেট। এবার তার ধারাবাহিকতা ধরে রেখে মাধেভেরেকেও ফেরালেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুড়ায় পাউবোর ভুয়া প্রকল্পে ২১ কোটি টাকা আত্মসাৎ, অনুসন্ধানে দুদক

শুরুতেই তাসকিনের আঘাত

আপডেট সময় ১১:০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২