ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

ফিরে এসেছে হোয়াটসঅ্যাপ, তবে কাজ করছে না কিছু ফিচার

বিশ্বব্যাপী বিভ্রাটের পর হোয়াটসঅ্যাপ সচল হয়েছে। তবে কিছু কিছু ফিচার এখনো কাজ করছে না বলে বিভিন্ন ব্যবহারকারী অভিযোগ করছেন।

এরআগে মঙ্গলবার দুপুর ১ টার পর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মেসেজ আদান প্রদান করতে পারছিলেন না। এর কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপ ফিরে এলেও এর ডেস্কটপ ভার্সন কাজ করছে না বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়।

ওয়েবসাইট বিভ্রাট সনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেক্টর এ তথ্য নিশ্চিত করে বলেছে, হোয়াটসঅ্যাপের কয়েক হাজার ব্যবহারকারী বিভিন্ন মাধ্যমে এমন ত্রুটির কথা জানিয়েছে। গত বছরের ৫ অক্টোবরের পর এটিই হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বিভ্রাট বলে ধারণা করা হচ্ছে। মেটার এক মুখপাত্র বলেন, ব্যবহারকারীদের সমস্যা সম্পর্কে আমরা অবগত রয়েছি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে।

এদিকে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা গেলো কয়েকদিন ধরেই নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। এরআগে ফেসবুকের বাগ নিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছিল প্রতিষ্ঠানটি। তাদের বিগ প্রজেক্ট মেটাভার্স নিয়েও শঙ্কায় রয়েছে এই টেক জায়েন্ট। উল্লেখ্য, প্রায় ২ বিলিয়নের বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাদের যোগাযোগ কার্য পরিচালনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

ফিরে এসেছে হোয়াটসঅ্যাপ, তবে কাজ করছে না কিছু ফিচার

আপডেট সময় ০৩:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২