ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট এম এ কাসেমের শতকোটি টাকার অনিয়ম সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যান ও ভাগ্নি জামাইর দূর্নীতি মিঠাপুকুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সিএমপি’র আকবরশাহ থানার অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় ইউএনও’র বিরুদ্ধে অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ লামায় রাতের আধাঁরে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে যাকে নিয়ে চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ গণপূর্তের লাইসেন্স শাখায় চলছে বেপরোয়া ঘুষ বাণিজ্য

জিম্বাবুয়ের কাছে হারাকে হতাশাজনক বলছেন বাবর

গতকাল বৃহস্পতিবার পার্থে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখেছে পাকিস্তান দল। শক্তি সামর্থ্য অনুযায়ী কম শক্তিশালী দল জিম্বাবুয়ের কাছে হেরে তাই যারপরনাই হতাশ পাক অধিনায়ক বাবর আজম। ম্যাচে শেষে জানিয়েছেন, খুবই হতাশাজনক পারফর্ম্যান্স। একই সঙ্গে হারের জন্য পাক অধিনাযক দুষলেন নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে।

হারের পর বাবর বলেন, ‘ম্যাচের মাঝ পর্যায়ে মনে হচ্ছিল, আমরা ১৩০ করে নেব! খুবই হতাশাজনক পারফরম্যান্স, ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি। আমাদের ভালো ব্যাটার আছে কিন্তু দুই ওপেনারই পাওয়ারপ্লেতে আউট হয়েছেন। শাদাব এবং শান যখন জুটি গড়ে তুলছিলেন, দুর্ভাগ্যবশত শাদাব আউট হন এবং তারপরে ব্যাক-টু-ব্যাক উইকেট যা আমাদের চাপের পরিস্থিতিতে ঠেলে দেয়। (বোলিংয়ে) প্রথম ৬ ওভার আমরা নতুন বলটি ভালোভাবে ব্যবহার করতে পারিনি, তবে আমরা শেষ দিকে আমরা বলের ব্যবহারটা ভালোভাবে করতে পেরেছিলাম।’

টানা দুই হারের কারণে দলটির সেমিফাইনাল ভাগ্য এখন আর নিজের হাতে নেই। শেষ চারে যেতে হলে নিজেদের বাকি তিন ম্যাচ তো জিততে হবেই, তাকিয়ে থাকতে হবে অন্যের ম্যাচের দিকেও। আপাতত নিজেদের কাজটা ঠিকঠাক করতে চায় বাবরের দল। তিনি বলেন, ‘ আমরা বাইরে আলোচনায় বসবো, আমাদের ভুল নিয়ে আলোচনা করব এবং আমরা কঠোর অনুশীলন করব এবং আমাদের পরবর্তী ম্যাচে শক্তিশালী হয়ে ফিরে আসবো।’

পরের ম্যাচের আগে পাকিস্তান হাতে সময় পাচ্ছে দুই দিন। আগামী ৩০ অক্টোবর এই পার্থেই দলটির প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট

জিম্বাবুয়ের কাছে হারাকে হতাশাজনক বলছেন বাবর

আপডেট সময় ১১:০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২