ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ ডেঙ্গু রোধে রেড ক্রিসেন্টের মাসব্যাপী কর্মসূচি

পাকিস্তানকে বিদায়ের শঙ্কায় ফেলে জিম্বাবুয়ের চোখ বাংলাদেশের দিকে

পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল শেষ বলে। জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে হারের কবলে পড়েছে দলটি। ফলে দলটির সেমিফাইনাল এখন আর নিজেদের হাতে নেই। জড়িয়ে গেছে অনেক যদি-কিন্তুর বেড়াজালে। 

তাদেরকে এই পরিস্থিতিতে ফেলেছে যে দল, আগামী ৩০ অক্টোবর সেই জিম্বাবুয়ের মুখোমুখিই হতে যাচ্ছে বাংলাদেশ। দলটির জয়ের নায়ক সিকান্দার রাজা জানালেন, এবার তাদের লক্ষ্য সাকিব আল হাসানদের হারানো। গতকাল পার্থে জিম্বাবুয়ে শুরুতে ব্যাট করে ১৩০ রান তোলে। এই রান তাড়া করতে নেমে একটা বড় সময় ধরে পাকিস্তান ছিল চালকের আসনে। তবে জিম্বাবুয়ে ম্যাচে ফেরে সিকান্দার রাজার করা ইনিংসের ১৪তম ওভারে। সে ওভারে ৮ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েই জিম্বাবুইয়ানদের ম্যাচে ফেরান তিনি। শেষমেশ জিম্বাবুয়ে ম্যাচটা জেতে ১ রানের ব্যবধানে।

এই জয়ের ফলে জিম্বাবুয়ে ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট অর্জন করে চলে এসেছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। যে কারণে সেমিফাইনালের দৌড়ে দারুণভাবে এগিয়ে গেছে দলটি। ওদিকে পাকিস্তান দুই ম্যাচের দুটোতেই হেরে গ্রুপ ২-এর পয়েন্ট তালিকায় চলে গেছে একেবারে তলানির দিকে, তাদের নিচে আছে কেবল নেদারল্যান্ডস।

এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে সিকান্দারকে জিজ্ঞেস করা হয় পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছেন কি না। জিম্বাবুয়ের জয়ের নায়কের সোজাসাপ্টা উত্তর, প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চায় তার দল। যার সূত্র ধরেই আগামী রোববার বাংলাদেশকে হারাতে চায় দলটি।

সেই কাজটা যে দল করতে পারবে, এ নিয়ে দলের কোনো সন্দেহই নেই রাজার। সিকান্দারের ভাষ্য, ‘এই দলের ছেলেদের উপর আমার আস্থা আছে। তবে আমরা পুরো গ্রুপটা জমিয়ে দিয়েছি। যে দল ভালো ক্রিকেট খেলতে পারবে, তারা (ম্যাচ) জিততে পারবে। কেউ জানে না যে কত নম্বরে শেষ করবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল

পাকিস্তানকে বিদায়ের শঙ্কায় ফেলে জিম্বাবুয়ের চোখ বাংলাদেশের দিকে

আপডেট সময় ১১:০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২