ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

আগামী বছর ঢাকায় আসবেন সৌদি প্রিন্স : পররাষ্ট্রমন্ত্রী

আগামী বছরের প্রথম দিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান আল সৌদ ঢাকা সফর করবেন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ নিয়ে ঢাকা-রিয়াদের মধ্যে আলোচনা চলছে বলে জানান তিনি।

বুধবার (২৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা দুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি, আগামী বছরের প্রথম ভাগে তিনি আসবেন। তার সফর উপলক্ষে দুইপক্ষ আলোচনা করছে।

বাংলাদেশ সৌদি বিনিয়োগে প্রস্তাব আছে জানিয়ে ড. মোমেন বলেন, আমরা সৌদির বিনিয়োগ চাই। সৌদির অনেক কোম্পানি এখানে বিনিয়োগের প্রস্তাবও দিয়েছে। সৌদি যুবরাজ ঢাকায় এলে এ বিষয়ে অগ্রসর হওয়া যাবে।

ঢাকায় সৌদি দূতাবাস থেকে বাংলাদেশিদের ভিসা জটিলতার বিষয়টি ভুল বোঝাবোঝি আখ্যা দিয়ে মোমেন বলেন, সৌদি দূতাবাস প্রতিদিন চার হাজারের মতো ভিসা দিচ্ছে। সম্প্রতি জনশক্তি এজেন্টের সংস্থা বায়রার সঙ্গে দূতাবাসের একটি সমস্যা দেখা দিয়েছে। শ্রমিকদের জন্য যে ভিসা সেটির বায়োমেট্রিক করতে সাড়ে চার ডলার খরচ করতে হবে এবং এর পুরোটাই বহন করবে চাকরিদাতা। কিন্তু আমাকে বলা হয়েছিল এটির জন্য দূতাবাসকে ৩০ ডলার দিতে হবে।

আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ ঢাকা সফরে আসছে। তার সফরের সময় দেশটির সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান সৌদি রাষ্ট্রদূত। তিনি বলেন, উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে কাজ চলছে। সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি একটি ভালো সফর হবে।

সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে কী চুক্তি হতে পারে-জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তা সহযোগিতা চুক্তি হবে। ওই চুক্তিতে তথ্য সরবরাহ, উপাত্ত যাচাইয়ের মতো বিষয়গুলো থাকবে।

এ চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি জানান, সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি হবে। এটি অত্যন্ত ভালো। আমরা এটির সঙ্গে আছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

আগামী বছর ঢাকায় আসবেন সৌদি প্রিন্স : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২