ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে : মন্ত্রণালয়

প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘জাতিসংঘের আঙিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দেওয়া বক্তব্য দেশের কিছু গণমাধ্যম ভুলভাবে উদ্ধৃত করেছে বলে অভিযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৬ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রতিবাদ বার্তায় এমন অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘জাতিসংঘের আঙিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এরপর কিছু কিছু মিডিয়া ও টেলিভিশন চ্যানেল পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করে সংবাদ প্রচার করে।

এগুলোর মধ্যে ‘যুদ্ধ ছাড়া আমেরিকার অর্থনীতি চলবে না’, ‘ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে তাইওয়ানে যাবে আমেরিকা’, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধপ্রিয় দেশ, যুদ্ধ ছাড়া দেশটির অর্থনীতি সচল থাকে না’, ‘যুদ্ধেই সচল থাকে যুদ্ধপ্রিয় আমেরিকার অর্থনীতি’,  ‘যুদ্ধ পরিস্থিতি তৈরি করাই হলো যুক্তরাষ্ট্রের মূল কাজ’।

এ ধরনের সংবাদ শিরোনাম দিয়ে/টিভি স্ক্রলে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ভুলভাবে উদ্ধৃত ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে বন্ধুরাষ্ট্র সম্পর্কে জনসাধারণ এবং বাংলাদেশের বন্ধুরাষ্ট্রের কাছে বিভ্রান্তিকর বার্তা দেওয়া হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করে এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচারকারী মিডিয়া ও টিভি চ্যানেলগুলোকে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের জন্য ভুল স্বীকার করে দুঃখ প্রকাশসহ সঠিক সংবাদ প্রচারের জন্য অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে : মন্ত্রণালয়

আপডেট সময় ১১:০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২