ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন পঞ্চসারের স্বাদ ভুলতে পারেন না প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন: নেপথ্যে কোটি টাকার অবৈধ সম্পদ সৌদির সঙ্গে হজ চুক্তি, ২০২৭ সালে বাংলাদেশ থেকে যাবেন ৮৩ হাজার ৫০০ জন এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী, বিদায় জানালেন চিফ হুইপ জমি নিয়ে বিরোধে বিধবা নারীকে হুমকি, বাছুরকে কুপিয়ে জখম মালিবাগে ককটেল বিস্ফোরণে দগ্ধ ১৭ বছরের কিশোর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

সড়ক দুর্ঘটনায় নিহত ইন্সপেক্টরের পরিবারকে ৩৫ লাখ টাকা দিলো ডিএমপি

সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সফিউল্লাহর পরিবারকে ৩৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম নিহত সফিউল্লাহর স্ত্রী ও সন্তানদের কাছে এ টাকা হস্তান্তর করেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপি জানায়, ২০২১ সালের গত ১৩ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সফিউল্লাহ মৃত্যুবরণ করেন।

সফিউল্লাহর মৃত্যুতে ডিএমপির বিভিন্ন সদস্য স্বেচ্ছায় তার পরিবারের জন্য ৩৫ লাখ টাকা দেন। এছাড়া সফিউল্লাহর রেখে যাওয়া ৫ লাখ টাকাসহ মোট ৪০ লাখ টাকা তার পরিবারের ব্যয় ভার ও সন্তানদের পড়ালেখার ব্যয় নির্বাহের জন্য কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তার স্ত্রীর নামে এফডিআর করা হয়। ডিএমপি কমিশনার আজ এই এফডিআর নিহতের স্ত্রীর হাতে তুলে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

সড়ক দুর্ঘটনায় নিহত ইন্সপেক্টরের পরিবারকে ৩৫ লাখ টাকা দিলো ডিএমপি

আপডেট সময় ০৯:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২