সংবাদ শিরোনাম ::
নিহত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার মুকসুদপুরে কৃষকের মাঝে নারকেল গাছের চারা ও সার বিতরণ ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বাস্তবায়নে জোর, অভিভাবকদের সহযোগিতা কামনা সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে মিল্কভিটার চেয়ারম্যান শাতিলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ স্বচ্ছতা,জবাবদিহীতা ও ন্যায়ভিত্তিক প্রশাসন নিশ্চিত করা হবে : ভিসি হেমায়েত জাহান প্রেমের নামে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিধবা নারী বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিকসহ ২ জন আটক

নোয়াখালীর মাইজদীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আটক ১

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা তাৎক্ষণিক একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে এ হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিণারায়ণপুর গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিণারায়ণপুরের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা শহর মাইজদীর গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকার ফজলে আজিম কচি মিয়ার বাসার দ্বিতীয় তলার ঢুকে মালিকের স্ত্রী নূর নাহার বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নূর নাহার বেগম ঘটনাস্থলেই মারা যান। তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ওই সময় স্থানীয় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বিষয়টি নিশ্চিত করে জানান, মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে নিহতের স্বামীসহ অন্য স্বজনরা তাৎক্ষণিক পুলিশকে এ হত্যার ঘটনা জানাতে পারেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিহত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

নোয়াখালীর মাইজদীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আটক ১

আপডেট সময় ০৬:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩