ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

উপকূলে কোস্ট গার্ডের টহল জোরদার, প্রস্তুত উদ্ধারকারী দল

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তা অনুযায়ী গভীর সমুদ্রের সব নৌযানের উপকূলের কাছে ঘাটে অবস্থান নিশ্চিত করতে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এছাড়া দুর্যোগ পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল।

আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে বৈরী আবহাওয়ার মধ্যে কোনো নৌযান যাতে সমুদ্রে যেতে না পারে সেজন্য ঘাট, বন্দরসহ সব উপকূলে নিয়মিত টহল জোরদার করেছে কোস্ট গার্ড পূর্ব জোন।কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. (বিএন) কাজী আল-আমিন জানান, গত ২০ অক্টোবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয় এবং গত ২৩ অক্টোবর সন্ধ্যায় লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়। আবহাওয়া অধিদপ্তর নিম্নচাপটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপান্তরিত হওয়ার তথ্য দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তা অনুযায়ী গভীর সমুদ্রের সব নৌযানকে উপকূলের কাছে ঘাটে অবস্থান করতে বলা হয়েছে। কোস্ট গার্ড পূর্ব জোন ঘূর্ণিঝড় সিত্রাং সম্পর্কে জনসচেতনামূলক সতর্কবার্তা প্রচার করছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করে তাদের মাধ্যমে সর্বস্তরের মাঝি-মাল্লাদের সাগরে সৃষ্ট নিম্নচাপ সম্পর্কে সতর্ক করা হচ্ছে এবং উপকূলীয় জনসাধারণকে নিকটবর্তী আশ্রয়ণ কেন্দ্র ও নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও দুর্যোগ পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

উপকূলে কোস্ট গার্ডের টহল জোরদার, প্রস্তুত উদ্ধারকারী দল

আপডেট সময় ০৫:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২