ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী, বিদায় জানালেন চিফ হুইপ জমি নিয়ে বিরোধে বিধবা নারীকে হুমকি, বাছুরকে কুপিয়ে জখম মালিবাগে ককটেল বিস্ফোরণে দগ্ধ ১৭ বছরের কিশোর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক

চট্টগ্রামে করোনার সংক্রমণ কমেছে

চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ও হার কমেছে। শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন অনুযায়ী সবশেষ ১২৭ জনের করোনা পরীক্ষা করে চার জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ৩ দশমিক ১৪ শতাংশ। 

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৪ জনই শহরের। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪০৩ জন। এর মধ্যে শহরের ৯৪ হাজার ৩৫৭ ও গ্রামের ৩৫ হাজার ৪৬ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭।

এছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৫০, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবরেটরিতে ৪, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৩, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১০ ও  এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। ছয় ল্যাবে ৭৯ নমুনায় নেগেটিভ রেজাল্ট আসে।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডিতে ৬ দশমিক ৬৬ শতাংশ, শেভরনে ৪ দশমিক ৫৪ ও এপিক হেলথ কেয়ারে ১৮ দশমিক ১৮ শতাংশ এবং ইম্পেরিয়াল হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও  এভারকেয়ার হসপিটাল ল্যাবে ০ শতাংশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ

চট্টগ্রামে করোনার সংক্রমণ কমেছে

আপডেট সময় ০৩:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২