ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

শিবচরে বাতাসে কাঁঠাল ম-ম ঘ্রাণ

রাস্তার দুই পাশজুড়ে কাঁঠালের স্তূপ। বাতাসে কাঁঠালের ম ম ঘ্রাণ। গ্রীষ্ম মৌসুমের অন্যতম রসালো ও জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। শিবচরে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল। প্রত্যেকটি বাড়িতে, রাস্তার ধারে, পুকুর পাড়ে থাকা গাছে ধরেছে প্রচুর কাঁঠাল।

কিছু দিনের মধ্যে মন কাড়ানো লোভনীয় কাঁঠাল ফলের গন্ধে মুখরিত হয়ে উঠবে হাট বাজার। তবে কিছু হাটে বর্তমানে অল্প সংখ্যক কাঁঠাল ফল উঠতে শুরু করেছে। কিন্তু ভরা মৌসুমের তুলনায় এখন দাম অনেক বেশি বলে জানান ক্রেতারা ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবচর উপজেলার কাঁঠালবাড়ি, কাদিরপুর, কুতুবপুর, দ্বিতীয়খন্ড, উমেদপুরসহ বেশ কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায় গাছে গাছে শোভা পাচ্ছে কাঁঠাল। গ্রামগুলোর মধ্যে খালি জায়গা, পুকুর পাড়, রাস্তায় ধারে ও বাড়ির আঙ্গিনায় রয়েছে অসংখ্য কাঁঠাল গাছ। প্রতিটি গাছের গোঁড়া থেকে আগা পযর্ন্ত শোভা পাচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ জাতীয় ফল কাঁঠাল। এক একটি গাছে ২০-৩০ টির মতো কাঁঠাল ধরেছে।

কাদিরপুর এলাকার মো: হাবিব মাদবর বলেন, ‘আমার ৮টি কাঁঠাল গাছ রয়েছে। প্রচুর কাঁঠাল ধরে গাছগুলোতে। আমরা কিছু কাঁঠাল বিক্রি করি, কিছু খাই ও কিছু মানুষকে বিলিয়ে দেই’।

বাহাদুরপুর থেকে নিজের গাছের তিনটি কাঁঠাল সাইকেলে ঝুলিয়ে নিয়ে এসেছেন জসিম মিয়া। রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন ক্রেতার অপেক্ষায়। জসিম বলেন, ‘প্রত্যেক বাজারবারে কাঁঠাল নিয়ে আসি। আজ তিনটা কাঁঠাল এনেছি। দাম চাইছি আটশ টাকা। ছয়-সাত শ টাকা পেলে বিক্রি করে দেব।’

কুতুবপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন হক বলেন, আমাদের বাড়ির চারপাশে পাঁচটি কাঁঠাল গাছ আছে। প্রতি বছর আমরা পরিবারের সবাই খেয়ে বাজারে বিক্রি করে থাকি। প্রতিবছর কাঁঠাল ব্যবসায়ীরা বাড়িতে এসে কিনে নিয়ে যান।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, এঁটেল মাটিতে কাঁঠাল হলে রসাল হয় বেশি। ঠাল কাঁচা ও পাকা দুই অবস্থাতেই সমান জনপ্রিয়। এই কাঁঠালের পুষ্টিগুণ অনেক। ক্যালরি, ভিটামিন এ ও ভিটামিন সি–এর চাহিদা পূরণ করে।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

শিবচরে বাতাসে কাঁঠাল ম-ম ঘ্রাণ

আপডেট সময় ০৩:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩