ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

তাহিরপুরে পরিকল্পিত হামলায় মা-মেয়ে গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের

তাহিরপুরে পুর্ব আক্রোশের জের ধরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর সহ অসহায় মা ও মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পৈন্ডুপ গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত মহিলার স্বামী সামছুজ্জামান বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পৈন্ডুপ গ্রামের চিহ্নিত দাঙ্গাবাজ দুলাল মিয়া তার ৫ ছেলেকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের বাসিন্দা সামছুজ্জামান এর বাড়িতে পরিকল্পিত হামলা চালায়। এ সময় সামছুজ্জামানকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী মাফিয়া বেগম (৬০) ও তার মেয়ে সামিয়া বেগম (২০) কে বসতঘরে ডুকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা সামছুজ্জামানের বসত ঘরে থাকা আসবাবপত্র,সুকেস, মিছরিপ, টিভি কুপিয়ে ভাংচুর করে।এ সময় হামলাকারী দুলাল মিয়া মিসরিপের ভিতরে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়। হামলার পর প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত মাফিয়া বেগম ও সামিয়া বেগম এর অবস্থা আশংকা জনক দেখতে পেয়ে চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ ব্যাপারে অভিযুক্ত দুলাল মিয়া জানান, আমি ঘটনার সময় ছিলাম না, আমার ছেলেরা রাগান্বিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: মির্জা রিয়াদ হাসান জানান, গুরুতর আহত ২ নারীকে ভর্তি করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, এ ঘটনায় তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

তাহিরপুরে পরিকল্পিত হামলায় মা-মেয়ে গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের

আপডেট সময় ০৩:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩