ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানকে বন্দি করা ছিল দেশি-বিদেশি চক্রান্তের যৌথ বহিঃপ্রকাশ: রিজভী ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই আত্রাইয়ে ওষুধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত মানববন্ধনে নাম জড়ানোর প্রতিবাদে তেঁতুলিয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু: র‌্যাব মহাপরিচালক টুঙ্গিপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ বাঞ্ছারামপুরের ফরদাবাদে শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের ২৫০ শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়

আত্রাইয়ে ওষুধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ওষুধ ব্যবসায়ী ও ড্রাগিস্টদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে আত্রাই বাজারে এ সভার আয়োজন করা হয়। ​ওষুধ প্রশাসন জেলা কার্যালয় নওগাঁ-এর উদ্যোগে এবং আত্রাই এলাকা বি.সি.ডি.এস (বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বি.সি.ডি.এস আত্রাই এলাকার সভাপতি মো. আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান ও মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক মিতা রায়।
আলোচনায় অংশ নিয়ে ওষুধ তত্ত্বাবধায়ক মিতা রায় বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় মানসম্মত ও সঠিক ওষুধ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নকল, ভেজাল ও মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধ করা, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ নিশ্চিত করা এবং ড্রাগ লাইসেন্সের সকল বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে হবে। ​তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, ওষুধ ব্যবসায়ীদের সামান্য অসচেতনতার কারণে সাধারণ মানুষ যেন কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে না পড়েন, সে বিষয়ে ড্রাগিস্টদের সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বি.সি.ডি.এস আত্রাই এলাকার সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, সহ-সভাপতি শ্রী শিশির সাহা ও শ্রী সুশান্ত কুমার সাহা, সদস্য খন্দকার জিতু, আবদুল্লাহ আল মামুন, আ.করিম, রফিকুল ইসলামসহ স্থানীয় ওষুধ ব্যবসায়ীবৃন্দ। ​অনুষ্ঠানে সার্বিকভাবে মানসম্মত ওষুধ বিক্রি নিশ্চিতকরণ, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করা এবং ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর তাগিদ দেওয়া হয়।#
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে বন্দি করা ছিল দেশি-বিদেশি চক্রান্তের যৌথ বহিঃপ্রকাশ: রিজভী

আত্রাইয়ে ওষুধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬