ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ বাঞ্ছারামপুরের ফরদাবাদে শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের ২৫০ শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ফরিদপুরে ক্যাব সেক্রেটারি নাজমুল পারভেজের হাসপাতাল সিলগালা, ১৫ হাজার টাকা জরিমানা জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় মোটরসাইকেল জব্দ দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও নোহা গাড়িসহ আটক ২ দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান : দীনেশ ত্রিবেদী বিমানবন্দরে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় কোটি টাকার পণ্য জব্দ চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের বৃক্ষরোপণ কর্মসূচি আরলিজার নামে বেতন-ভাতা তুলেন অধ্যক্ষ-সভাপতি

ফরিদপুরে ক্যাব সেক্রেটারি নাজমুল পারভেজের হাসপাতাল সিলগালা, ১৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে অবৈধভাবে গড়ে উঠা ভোক্তা অধিকার সংগঠন ক্যাব ফরিদপুর জেলা শাখার বিতর্কিত সেক্রেটারি সৈয়দ নাজমুল আলম পারভেজ এর  মালিকানাধীন ” আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” নামের  ক্লিনিক টিকে অপচিকিৎসা ও লাইসেন্স না থাকার উঠা অভিযোগে প্রেক্ষিতে সীলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্র্যম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে একটি ভ্রাম্যমাণ  আদালত অভিযান চালিয়ে অনুমোদন না থাকা এবং ত্রুটিপূর্ণ স্বাস্থ্যসেবা দেওয়ার দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া  হয়।
জানা যায়, সৈয়দ নাজমুল আলম পারভেজ এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা  ব্যবস্থাপনা পরিচালক
ও আতিয়ার রহমান নামের এক ব্যক্তি  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই প্রায় বছর খানেক আগে উক্ত বাজারে চিকিৎসা প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন ।
এরই মধ্যে নানা অনিয়ম,অব্যস্থাপনার মধ্য দিয়ে তারা রোগীদের ত্রুটি সেবা দেওয়ায় এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক অসন্তোষ বিরাজমান করছিল। এ প্রেক্ষিতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে তথ্য বহুল প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। নড়েচড়ে বসেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্তা ব্যাক্তিরাও।
এরই  প্রেক্ষাপটে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানের নির্দেশে  ও
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটিতে অভিযান চালায়। এসময় বৈধ কাগজপত্র না থাকা সহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উত্থাপিত নানা অনিয়ম,অব্যবস্থাপনার সত্যতা পাওয়ায় সেটি সীলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা  করা হয়।
এ বিষয়ে  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ এর নিকট উক্ত অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ছাড়া এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা সৈয়দ নাজমুল আলম পারভেজ এর  বিরুদ্ধে একাধিক চেক প্রতারণা  মামলায় কয়েকটির রায়ে দন্ডপ্রাপ্ত হয়ে কিছু দিন জেলে ছিলেন,  এ ছাড়া বর্তমানে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আরও কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে  বলে জানা গেছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা

ফরিদপুরে ক্যাব সেক্রেটারি নাজমুল পারভেজের হাসপাতাল সিলগালা, ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৪:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬