ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরের ফরদাবাদে শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের ২৫০ শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ফরিদপুরে ক্যাব সেক্রেটারি নাজমুল পারভেজের হাসপাতাল সিলগালা, ১৫ হাজার টাকা জরিমানা জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় মোটরসাইকেল জব্দ দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও নোহা গাড়িসহ আটক ২ দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান : দীনেশ ত্রিবেদী বিমানবন্দরে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় কোটি টাকার পণ্য জব্দ চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের বৃক্ষরোপণ কর্মসূচি আরলিজার নামে বেতন-ভাতা তুলেন অধ্যক্ষ-সভাপতি ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ নাজির উদ্দিনের বিরুদ্ধে গনতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের সেবায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : মঈন খান 

বিমানবন্দরে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় কোটি টাকার পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন সেট, মোবাইল এলসিডি, মাদারবোর্ড, বিদেশি মদ ও স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়। এছাড়া চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও একটি অভিযান পরিচালনা করা হয়।

৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এ-শিফটের কর্মকর্তারা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি৮০৪ ফ্লাইটে আগত দুই যাত্রীর ব্যাগেজে তল্লাশী চালান।

এ সময় যাত্রী এমডি মনসুর আলমের কাছ থেকে ২৩১ কার্টুন ও মোহাম্মদ নওয়াজ শরীফের কাছ থেকে ২৫০ কার্টুন, মোট ৪৮১ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ সব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।

একই দিনে ব্যাংকক থেকে আগত টিজি৩৩৯ ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ৩৬টি স্মার্টফোন জব্দ করা হয়। এর মধ্যে ১৯টি রেডমি টার্বো ৪ প্রো ও ১৭টি অনর ২০০ মডেলের মোবাইল রয়েছে। এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা।

ওই ব্যাগেজ থেকে আরও ৫৫০ পিস বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এলসিডি ও ৯৫০ পিস ডিসপ্লেসহ মাদারবোর্ড জব্দ করা হয়। এলসিডিগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ টাকা ও মাদারবোর্ডগুলোর মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা।

এছাড়া বিমানবন্দরের ব্যাগেজ বেল্টের পাশে পরিত্যক্ত একটি হাতব্যাগ থেকে তিন লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

এনবিআর জানায়, ১ সেপ্টেম্বর বাহরাইন থেকে আগত গালফ এয়ারের জিএফ২৪৮ ফ্লাইটের যাত্রী এমডি আল আমিনকে গ্রিন চ্যানেল অতিক্রমকালে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১৮ লিটার রেড লেবেল বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে, ৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুবাই থেকে বিজি১৪৮ ফ্লাইটে আগত এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টুন বিদেশি সিগারেট, রোয়াটিনেক্স ও সাবরিল ওষুধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

সিআইআইডির হিসাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের এসব অভিযানে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা।

সিআইআইডি জানিয়েছে, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন স্থানে নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরের ফরদাবাদে শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের ২৫০ শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়

বিমানবন্দরে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় কোটি টাকার পণ্য জব্দ

আপডেট সময় ০৩:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬