ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের জেন-জিদের মন জয়ে মোদির নতুন কৌশল মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত তারেক রহমানকে বন্দি করা ছিল দেশি-বিদেশি চক্রান্তের যৌথ বহিঃপ্রকাশ: রিজভী ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই আত্রাইয়ে ওষুধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় কালুখালী উপজেলার মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান। এছাড়াও বক্তব্য রাখেন মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলম বাদল, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ রেজাউল করিম খান এবং সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি ফজলুল হক।
সভায় উপস্থিত ছিলেন মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব দুলাল মৌলভী, বিএনপি নেতা মোঃ জিল্লুর রহমান ও আক্কাস আলী মোল্লা, সাবেক সদস্য মোঃ বজলুর রহমান, শিক্ষক প্রতিনিধি এ কে এম আখিরুজ্জামান, সিনিয়র শিক্ষক মোছাঃ মরিয়ম, সোহেল রানা তপু এবং ছাত্র-অভিভাবক মোঃ মুরাদ হোসেন ও ডাঃ ফিরোজা পারভিনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি শিক্ষক নাজিম উদ্দিন খান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম বলেন, শিক্ষিত, সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, শুধু সন্তানকে বিদ্যালয়ে পাঠালেই অভিভাবকদের দায়িত্ব শেষ নয়। তাদের নিয়মিত পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতেও অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তারা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং ভালো ফলাফল অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা পালন করলেই হবে না; এক্ষেত্রে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং মানসম্মত শিক্ষার মাধ্যমে ভালো ফলাফল নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় শিক্ষক, অভিভাবক ও উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি?

মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬