ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে: ড. মঈন খান সওজের প্রকৌশলী শাহনুর রশিদকে ঘিরে দুর্নীতির অভিযোগ রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন: পুলিশ সুপার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পিআইও ও স্ত্রীর বিরুদ্ধে মামলা ময়লার বিল থেকে বছরে ৩১৭ কোটি টাকা আদায়, সিটি করপোরেশন পায় ১২ কোটি-বাকি টাকা যায় কোথায়? সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ কালিয়াকৈরে ইবনে সিনার কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট গুলশানের ‘জার্মান ক্লাবে’ অভিযানে ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি?

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পলি। তবে কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে পলি লেখেন, সাহস থাকলে আমার নাম নিয়ে স্ট্যাটাস দে। আমার নাম পলি। তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব। দেখি তোর তলায় কত জোর।

পলির এমন কড়া বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কাকে উদ্দেশ্য করে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন এবং কী কারণে তার ক্ষোভ তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

পোস্টে কারও নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে পলির বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, তার নাম ব্যবহার করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট বা মন্তব্য করায় ক্ষুব্ধ হয়েছেন তিনি।

শোবিজ অঙ্গনে স্পষ্টভাষী হিসেবে পরিচিত পলি। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে দেখা গেছে তাকে। এবারও রাখঢাক না করে কঠোর ভাষায় নিজের অবস্থান জানিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে ‘জেল-হাজতের ভাত খাওয়াব’এমন হুঁশিয়ারি দেওয়ায় পলির পোস্টটি নিয়ে নেটিজেনদের আগ্রহ আরও বেড়েছে। কেউ তার বক্তব্যকে সাহসী অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ জানতে চাইছেন, আসলে কার সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি পলি। ফলে তার এই ক্ষোভের পেছনে কী ঘটেছিল, তা জানতে তার পরবর্তী বক্তব্যের দিকেই নজর থাকছে ভক্ত ও অনুসারীদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি?

আপডেট সময় ০৭:১০:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬