ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ

গণভোটের আয়োজন করে ইউক্রেনের চারটি প্রদেশ দনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন নিজেদের সঙ্গে যুক্ত করে রাশিয়া। এবার ওই চার অঞ্চলে মার্শাল ল’ জারি করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ পরিস্থিতিতে যুদ্ধ পরিস্থিতির অবনতির কথা জানিয়ে ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। পুতেনের ঘোষণার মাধ্যমে কার্যত ওই চার অঞ্চলে সামরিক শাসন কায়েম হলো বলে মনে করা হচ্ছে। ফলে ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ এলাকা রুশদের নিয়ন্ত্রণে চলে গেল।

সেখানকার অধিবাসীদের স্বাধীনভাবে যাতায়াতের অধিকার ও বাকস্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা প্রবল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সতর্কবার্তাতেও ‘ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির অবনতির’ আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গণভোটের মাধ্যমে ইউক্রনের ১৫ শতাংশ অঞ্চলকে রাশিয়ায় জুড়ে নেওয়ার উদ্যোগকে অবশ্য নাকচ করেছে বিশ্ব। জাতিসংঘে গত শুক্রবার ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দাপ্রস্তাব সমর্থন করে ১৪৩টি দেশ। বিপক্ষে পড়েছে মাত্র ৫টি ভোট। মস্কোর দাবি, ওই চারটি অঞ্চলেরই ৮০ শতাংশের বেশি অধিবাসী গণভোটে রাশিয়ার সঙ্গে থাকার পক্ষে মত দিয়েছেন। ২০১৪ সালে দক্ষিণ ইউক্রেনের ক্রিমিয়াতে একই কায়দায় গণভোট করিয়ে দখল নিয়েছিল রাশিয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন

ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ

আপডেট সময় ০১:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২