ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি কানাডায় ভাইস চেয়ারম্যান সুমনের ১৩১ কোটি টাকার সম্পত্তি ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন হাকালুকির ‘হাওরখাল’ বিলের দর উঠল ৫০ লাখ ৫০ হাজার টাকা নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ডোনাল্ড ট্রাম্প পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নির্দেশনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

মোহনপুরে জোরপুর্বক জমি দখলের অভিযোগ

রাজশাহী-নওগাঁ মহসড়কের কেশরহাট সিটিসেল টাওয়ার এলাকায় অন্যের জমি জোরপুর্বক দখলের অভিযোগ উঠেছে। এবিষয়ে বাকশৈল মহল্লার মৃত কছির উদ্দিনের ছেলে আবদুল বারি নামের ভুক্তভুগি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছের উপজেলার বাকশৈল মৌজায় জেএল ১১৭ এবং ২২৯ নম্বর খতিয়ানের ৩৫৩ দাগে পৈত্রিক সূত্রে ভোগদখল করে আসছিলেন আবদুল বারি। পরবর্তীতে ওই জমিটি সিএন্ডবি অধিগ্রহণ করে। এরপর সিএন্ডবির ব্যবহারের অবশিষ্ট জমি বারি দিং ভোগদখল করছিলেন। সম্প্রতি কেশরহাট পৌর এলাকার বাকশৈল মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে বাবুল হোসেন ওই জমিতে থাকা গাছপালা কেটে হঠাৎ জোরপুর্বক ঘর নির্মাণ শুরু করেন। খবর পেয়ে বারি বাধা দিতে গেলে বাবুল হোসেন ভয়ভীতি দেখিয়ে তাদের তাড়িয়ে দেন। বারি নিরুপায় হয়ে কেশরহাট পৌর মেয়রসহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে জানতে চাইলে বাবুল হোসেন বলেন, ২০১৫ সালে ওই জমিটি আমার কেনা। যার খারিজ খাজনা পরিশোধ আছে। আমি অভিযোগকারি বারির আপন ভাগিনা। বারির হাফ শতাংশ জমি ছিল যা সিএন্ডবি অধিগ্রহণ করে নিয়েছে। আমার জমিটি গর্ত ছিল। কয়েক বছর ধরে তা মাটি ভরাট করেছি। বারির জমি বাদ রেখে আমার জমিতেই ঘর নির্মাণ করেছি। আমি কাউকে খয়ভীতি দেখায়নি এমন কি ঘর নির্মাণের সময় বারি ঘটনাস্থলে আসেননি। মিথ্যাভাবে অভিযোগ দিয়ে আমার সুনাম ক্ষুন্ন করা হয়েছে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয় হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি

মোহনপুরে জোরপুর্বক জমি দখলের অভিযোগ

আপডেট সময় ০৪:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩