ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি কানাডায় ভাইস চেয়ারম্যান সুমনের ১৩১ কোটি টাকার সম্পত্তি ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন হাকালুকির ‘হাওরখাল’ বিলের দর উঠল ৫০ লাখ ৫০ হাজার টাকা নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ডোনাল্ড ট্রাম্প পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নির্দেশনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, লতিফ সিদ্দিকীকে দেখে রাজনীতিতে এসেছিলাম। লতিফ সিদ্দিকী আমার পিতার সমান। আমার গায়ে হাত দিলে সে হাত থাকবে, কিন্তু লতিফ সিদ্দিকীর গায়ে হাত দিলে সে হাত টিকবে না। রাজনৈতিক সমালোচনা যা খুশি তাই করা যাবে, কিন্তু রাজনীতির বাইরে লতিফ সিদ্দিকীকে নিয়ে যা খুশি তাই বলা যাবে না।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ছাতিহাটি গ্রামে জুমার নামাজের পর পিতা-মাতার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, রাজনীতি থেকে বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার যে চেষ্টা সেটাকে প্রতিহত করতে হলে শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু, আমরা তাকে ছাড়তে পারি না। লতিফ সিদ্দিকীকে দেখে রাজনীতিতে এসেছিলাম।

আমি রাজনীতিতে না আসলে দেশকে চিনতে পারতাম না, মা আর মাতৃভূমিকে হৃদয় দিয়ে উপলব্দি করতে পারতাম না। লতিফ ভাইয়ের রাজনীতি দেখে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। বঙ্গবন্ধুকে দেখে আমি দেশকে ভালোবাসতে শিখেছি।

তিনি বলেন, সারা বাংলাদেশে কী হবে জানি না, কিন্তু টাঙ্গাইলকে সম্মানিত করতে চাই। টাঙ্গাইলবাসীকে ঘুষখোর, দুর্নীতিবাজ ও গুণ্ডাদের হাত থেকে বাঁচাতে চাই। সাধারণ মানুষকে শান্তিতে রাখতে চাই।

এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, নাসরিন কাদের সিদ্দিকী, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, হাবিবুর রহমান তালুকদার খোকা, দেলোয়ার হোসেন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি

শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে: কাদের সিদ্দিকী

আপডেট সময় ০২:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩