ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২৪তলা পর্যন্ত আগুন নেভানোর সক্ষমতা অর্জন করলো ফায়ার

ফায়ার সার্ভিসে সংযুক্ত হলো পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার (৬৮ মিটার) টার্ন টেবল লেডার (টিটিএল) গাড়ি। এর মাধ্যমে ফায়ার সার্ভিস ২৪তলা পর্যন্ত আগুন নেভানোর সক্ষমতা অর্জন করলো।

রোববার (১৬ অক্টোবর) জার্মানির সর্বাধুনিক প্রযুক্তির ২টি (৬৮ মিটার) টিটিএল গাড়ি ফায়ার সার্ভিসে যোগ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ ফায়ার সার্ভিস সদর দপ্তরে গাড়ি দুটির উদ্বোধন করেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, এতোদিন ফায়ার সার্ভিসে ৬৪ মিটার উচ্চতার টিটিএল গাড়ি ছিলো। এটির সক্ষমতা ছিলো ২২তলা পর্যন্ত। এর মাধ্যমে ২২তলা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালাতে পারলেও আগুন নেভানোর সক্ষমতা ছিলো ২০তলা পর্যন্ত। কম্পনের কারণে এর ওপরে অগ্নি নির্বাপন অপারেশনাল কার্যক্রম চালানো সম্ভব হতো না।

তবে নতুন অত্যাধুনিক প্রযুক্তির ৬৮ মিটার টিটিএল গাড়ির মাধ্যমে ২৪তলা পর্যন্ত অপারেশনাল ও উদ্ধার কার্যক্রম চালাতে পারবেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার দুটি টিটিএল গাড়ি যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে এ গাড়ির সংখ্যা বাড়ানো হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পৃথিবীর সবচেয়ে উঁচুতম টিটিএল গাড়ি আজকে বাংলাদেশের ফায়ার সার্ভিসে যুক্ত হলো। জার্মানির অত্যাধুনিক প্রযুক্তির এই টিটিএল গাড়ির মাধ্যমে ২৪তলা পর্যন্ত আগুন নেভানোর সক্ষমতা অর্জন করেছে ফায়ার সার্ভিস। তিনি বলেন, সবসময়ই ফায়ার সার্ভিসকে আরো যুগোপযোগী করার প্রচেষ্টা রয়েছে প্রধানমন্ত্রীর। এর ফলে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন করা হচ্ছে।

ফায়ার সার্ভিসকে আরো যুগপযোগী করার তার যে দিকনির্দেশনা, সে অনুযায়ী ৬৮ মিটার টিটিএল গাড়ি যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ফায়ার সার্ভিসে অ্যাম্বুলেন্স সার্ভিস যুক্ত করেছি। প্রশিক্ষণ দিয়ে ফায়ার সার্ভিসের ৫ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে, যাতে তারা সবসময় যেকোনো প্রয়োজনে যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত থাকতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

২৪তলা পর্যন্ত আগুন নেভানোর সক্ষমতা অর্জন করলো ফায়ার

আপডেট সময় ০৪:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২