সংবাদ শিরোনাম ::
মুকসুদপুরে কৃষকের মাঝে নারকেল গাছের চারা ও সার বিতরণ ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বাস্তবায়নে জোর, অভিভাবকদের সহযোগিতা কামনা সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে মিল্কভিটার চেয়ারম্যান শাতিলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ স্বচ্ছতা,জবাবদিহীতা ও ন্যায়ভিত্তিক প্রশাসন নিশ্চিত করা হবে : ভিসি হেমায়েত জাহান প্রেমের নামে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিধবা নারী বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিকসহ ২ জন আটক প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে : আইনমন্ত্রী ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা সোনারগাঁয় শপিংমলে আগুন

শুষ্ক থাকবে আবহাওয়া, দেখা মিলবে ঝলমলে রোদের

রাজধানী ঢাকায় আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। সারা দিনই শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। সেইসঙ্গে দেখা মিলবে ঝলমলে রোদ। তবে রোদ থাকলেও তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠবে না। এছাড়া দেশের কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই। শনিবার (১৫ অক্টোবর) সকালে আমাদের মাতৃভূমি কে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে আজ দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। যা দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বইছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে। আগামী দুই দিনে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চল থেকে বিদায় হতে পারে।

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাদারীপুরে এবং সর্বোচ্চ ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায়। আর সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে কৃষকের মাঝে নারকেল গাছের চারা ও সার বিতরণ

শুষ্ক থাকবে আবহাওয়া, দেখা মিলবে ঝলমলে রোদের

আপডেট সময় ১২:০০:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২