ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুড়ায় পাউবোর ভুয়া প্রকল্পে ২১ কোটি টাকা আত্মসাৎ, অনুসন্ধানে দুদক প্রধানমন্ত্রীর আগ্রহের ট্রাফিক সিগন্যাল প্রকল্প আ.লীগ নেতাদের হাতে চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা

সারাদিন মেঘলা থাকবে ঢাকার আকাশ

রাজধানী ঢাকার আকাশ আজ সারাদিন আংশিক মেঘলা থাকবে। ভারি বৃষ্টি না হলেও কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী ৫ দিন সারা দেশে দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বুধবার (১২ অক্টোবর) সকালে আমাদের মাতৃভূমি কে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আব্দুল মান্নান। তিনি বলেন, আজ রাজধানীতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেটা ভারী বর্ষণের আওতায় পড়বে না। তবে মেজরিটি, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তরাঞ্চলে কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার রয়েছে। যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে। আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। আগামী ২ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। কিন্তু আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এছাড়া মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুড়ায় পাউবোর ভুয়া প্রকল্পে ২১ কোটি টাকা আত্মসাৎ, অনুসন্ধানে দুদক

সারাদিন মেঘলা থাকবে ঢাকার আকাশ

আপডেট সময় ০২:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২