ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি কানাডায় ভাইস চেয়ারম্যান সুমনের ১৩১ কোটি টাকার সম্পত্তি ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন হাকালুকির ‘হাওরখাল’ বিলের দর উঠল ৫০ লাখ ৫০ হাজার টাকা নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ডোনাল্ড ট্রাম্প পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নির্দেশনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

বগুড়ার গবাতলীতে ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়নকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা

শনিবার রাত পৌনে ১০ টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে রাত ৮ টার দিকে গাবতলীর মহিষাবন ইউনিয়নের দেবুতুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে

নয়ন ওই উপজেলার মরিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। বিষয়গুলো নিশ্চিত করেছেন গাবতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার। পুলিশের এ কর্মকর্তা জানান, নয়ন স্থানীয়ভাবে চিহ্নিত এক অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিষ্ফরোক ও ডাকাতিসহ মোট ১৯ টি মামলা চলমান আছে। দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নয়নকে দেবুতুরপাড়া গ্রামে এক বাঁশবাগানে ফেলে রেখে যায়৷ স্থানীয়রা আমাদের খবর দিলে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়েছে। ওসি সনতান চন্দ্র সরকার আরও বলেন, নয়নের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি

বগুড়ার গবাতলীতে ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়নকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা

আপডেট সময় ০১:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩